
এনামুল হক বিপিসি'র প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক এনামুল হক বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস যুক্তরাজ্যের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
গত ১৮ই মে সোমবার সন্ধ্যায় নগর বার্মিংহামের একটি হলরুমে বাংলা প্রেসক্লাবের সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
প্রেসক্লাবের সভাপতি জিয়া তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক এনামুল হক দীর্ঘদিন দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন এবং সিলেট প্রেসক্লাবের সদস্য ছিলেন।
বর্তমানে প্রবাসেরও তিনি সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন। বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।