অনুক্ত নিউজইউরোপসর্বশেষ সংবাদ

জনগণের রায় মেনে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

User Rating: 3.75 ( 1 votes)

ফ্যাসিবাদ ফেরার পথ বন্ধ করতে জনগণের দেয়া মতামতকে সম্মান জানিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন ফ্রান্সে বসবাসকারী প্রবাসীরা।

বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্সের উদ্যোগে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা সভার এমন দাবি করা হয়।

রবিবার (২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া ও কার্যকরী সদস্য শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আদাফ’ এর পরিচালক ওয়াদুদ তানভীর।

এতে অংশ নেন ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বাগপা) চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা সময়ের দাবি।’

সভায় আরও বক্তব্য দেন অ্যাক্টিভিস্ট মীর জাহান, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, অনুক্ত নিউজের সম্পাদক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, ওয়াদুদ তানভীর , বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের কার্যকরী পরিষদের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, কাজী শাহীন এবং মো. জাহিদুল ইসলাম।

বক্তারা উল্লেখ করেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও তুলে ধরেন, দেশের বিভিন্ন সংকট ও গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা সভায় আরও ছিলেন ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা।

সভাপতির বক্তব্যে আবুল খায়ের লস্কর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে এক নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *