ইউরোপসর্বশেষ সংবাদ

ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট: ফ্রান্সের অরলিয়ন্স শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি অরলিয়ন্স–এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৫ মার্চ ২০২৬) পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে অরলিয়ন্স ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং রমজানের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, প্রবাসে থেকেও রমজানের ঐতিহ্য, সংযম ও মানবিকতার চর্চা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইফতার মাহফিলটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবেল তালুকদার, জামিল হোসেন, তাজ উদ্দিন আহমেদ, মাহিন আহমদ, রেদওয়ান আহমদ, তানভীর আহমদ, রুবেল আহমেদ, সায়েক মিয়া, সুহেদ আহমদ, রাহাত মিয়া, দেলোয়ার হোসেন, জুবেল আহমদ, রিপন মিয়া, আবু তাহের, সালেহ আহমদ, নাইম আহমেদ, তুরান বেপারী, শাদমান সাকিব মাহদী ও আদিল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন আকরাম মিয়া, সায়েম আহমেদ, উজ্জ্বল মিয়া, পারভেজ আহমদ, তামিম আহমদ, আলম উদ্দিন, সোহাগ, অলিউর রহমান, সুমন বড়ুয়া, ইভান, বোরহান উদ্দিন, সুহেল আহমেদ, ফাহাদ আহমেদ, মিজান মিয়া ও আহমদ মিয়া প্রমুখ।

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *