বিএনপি নিবার্চনে হেরে গেলে যে পরিনতি হবে -পিনাকী ভট্টাচার্যের ভবিষ্যৎ বানী

বিখ্যাত লেখক ও এক্টিভিষ্ট পিনাকী ভট্টাচার্য ৫ ফেব্রুয়ারি ২০২৬ ফেইসবুকের এক পোস্টে জাতীয়তাবাদী দল (বিএনপি) নিয়ে লিখেছেন , বিএনপির বিরোধী দল হওয়ার প্রস্তুতি নেই। তিনি আগামী ১২ ফেব্রুয়ারিতে ১৩ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হেরে গেলে তার পরিনতি কি হবে সেই বিষয়ে তার পোস্টে তুলে ধরেছেন।
অনুক্ত নিউজের পাঠকদের জন্য পিনাকী ভট্টাচার্যের পোস্ট তুলে ধরা হলো-
‘একটা প্রেডিকশন বলি। এই প্রেডিকশনটা মিলায়ে দেখেন বছর খানেক পরে। আমিও দেখবো।
এই নির্বাচনে বিএনপি বিরোধী দলে যেতে পারে এই চিন্তা বিএনপির নেতা কর্মীদের নাই। হেরে যাওয়া তাদের জন্য দু:স্বপ্ন। তাদের বিরোধী দল হওয়ার কোন প্রস্তুতি নাই। এইটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা।
উল্টোদিকে জামায়াত এনসিপি মনে করে তারা বিরোধী দলেও যেতে পারে।
তাহলে বিএনপি এই নির্বাচনে হেরে গেলে তার কন্সিকুয়েন্স কী হবে?
বিএনপি হেরে গেলে তাদের ডিজাস্টার হবে। বিএনপি ছত্রভঙ্গ হয়ে যাবে, দল ভেঙ্গে যাবে। তারেক রহমান দেশে থাকবে না। বিএনপির বেশীরভাগই জয়েন করবে এনসিপিতে। অল্প কিছু হার্ডকোর ন্যাশনালিস্ট জয়েন করবে জামায়াতে, আর কিছু জয়েন করবে লেফটদের সাথে। ঠিক কে কোনদিকে যাবে সেইটাও বলে দিতে পারি এখন।
যাই হোক ২০৩১ এর নির্বাচনে জামায়াত আর এনিসিপি প্রতিদ্বন্দ্বিতা হবে। থার্ড ফোর্স হিসাবে আসবে নিউ লেফটরা। সম্ভাবনা আছে সেই নির্বাচনে এনসিপি নিউ লেফট ঐক্য হওয়ার। যদিও এনসিপি বাম সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবেনা। যদিনা জামায়াত সরকার চালাতে গিয়ে ডিজাস্টার করে ফেলে।
দেশে থাকা আওয়ামী লীগ প্রায় পুরোটাই বিলীন হবে সিপিবি মার্কা বাম দলে। যারা দেশের বাইরে তারাই আওয়ামী লীগ হিসাবে টিকে থাকবে। দেশের বাইরেই থাকবে তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড।
আর মাত্র এক সপ্তাহ পরেই বাংলাদেশের ইতিহাস ঘুরে যাবে একেবারে। টানটান উত্তেজনা চারিদিকে।
দেখা যাক কী হয়।




