ফুটবলের আগামী এক যুগ…


শুরুতে আজকের ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে কিছু কথা বলি।
আজেন্টিনা এক মূহুর্তের জন্য এই ম্যাচে এগিয়ে থাকে নি। ১৬ শট গোলে নিসে স্পেন আর বিপরীতে আজেন্টিনা শূন্য!
৭৮৯ পাস খেলছে পুরো ৯০+৪ মিলিয়ে স্পেন। অন্য দিকে মেসি কোম্পানি ৩৯০+ পাস!

খেলায় একবারো মনে হয়নি জিততে পারে আজেন্টিনা। অনেক সমালোচনা থাকবে তবে এই বিশ্বকাপে স্কালনি তরুণদের উপর আস্থা রাখে নি। মাঝ মাঠে প্রচুর ধরা খেয়েছে।

মেসি নিজেকে প্রমাণ করার কিছু নেই। তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা চারট্টিখানি কথা নয়। ৮ বার বেলনডিওর জয় আর দুই কোপা আমেরিকার সাথে ২০২২ এর কাতার বিশ্বকাপ জয় করে অমরত্ব নিয়েছেন মেসি। তবুও তার খিদা কম ছিলো না আরেকটা ট্রফি জয়ের। চোখের জলে সেটাই ২০২৬ এ বুঝিয়ে দিয়েছেন তিনি।

আজেন্টিনা হয়তো একটা ট্রানজিট সময় পাস করবে এখন। নতুন করে নিজেদের গড়তে হবে।

তবে আগামী এক যুগ মনে হচ্ছে ইউরোপীয় ফুটবলের বাম্পার ফলন হবে। স্পেন ,ফ্রান্স, জার্মানি , পর্তুগাল ডমিনেট করবে। যদি গার্ডিওয়ালা ইতালির কোচিং এর দায়িত্ব নেন তাহলে তারাও ফিরবে কঠিন হয়ে।

বিশেষ করে স্পেনের লামাসিয়া থেকে আসা লামিন, কোবার্সি বা নিকো , পেড্রিরা লম্বা সময় ধরে স্পেনকে সার্ভিস দিবেন। রীতিমতো ডমিনেট করার মত হবে। স্পেনকে জেনেদিন জিদান এর কোচিং এর আওতায় ফ্রান্স ভাল ফাইট দিবে বলে বিশ্বাস করি।

রোনালদো পরবর্তী সময়ে পর্তুগালও গুছিয়ে আসবে বলে বিশ্বাস। ক্লোপ যদি জার্মানির ধারা ধরে এগিয়ে যান তবে শক্ত ভিত আছে তাদের। জার্মানি সহজে মাঠ ছাড়বে না। ইতালির আসলে সঠিক পরিকল্পনা আর গুছিয়ে নেয়ার মত কোচিং পেনেল দরকার। গার্ডিওয়ালা তাই বেস্ট অপশন হবেন। এছাড়া বেলজিয়াম তাদের সোনালি প্রজন্ম শেষে নতুনদের নিয়েও আসবে। সুইজারল্যান্ড মাঝারি দল হয়ে থাকবে।

ইংল্যান্ড আসলে যেভাবে খেলছে তা অব্যাহত থাকলে তারাও ফাইট দিবে। তবে এরা ক্রিকেটের সাউথ আফ্রিকা ফুটবলে! প্রতিবার বলে ইটস কামিং হোম কিন্তু টাচ লাইন পার হতে পারে না। তবে কঠিন প্রতিপক্ষ তারা!

দক্ষিণ আমেরিকা থেকে হয়তো ব্রাজিল ঘুরে দাড়াবে। উরুগুয়ের আর মেক্সিকো কিছুটা ঝলক দিবে মাঝে মধ্যে।

অভারঅল , সময় এখন ইউরোপীয় ফুটবলের। সবাইকে ইউরোপীয় ফুটবলের যুগে স্বাগত!

আগামী ১০/১২ বছর ইউরোপ রাজত্ব করবে!!

®অনুক্ত কামরুল
প্যারিস , ফ্রান্স
১৯/০৭/২০২৬

FIFAWorldCup2026 #eurofootball #FIFA

Exit mobile version